Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:57 pm
অন্যান্য

অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে আবিদুর রহমানের কোরবানির মাংস বিতরণ

অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে আবিদুর রহমানের কোরবানির মাংস বিতরণ

Oplus_131072

স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জামালপুর জেলার বিভিন্ন এলাকায় প্রায় ৩ শতাধিক দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছেন সমাজসেবক মো. আবিদুর রহমান।
ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে নিজ বাড়ি থেকে এ কার্যক্রমের সূচনা করা হয়। পরে কেন্দুয়া ইউনিয়ন, দিগপাইত ইউনিয়ন ও শাহবাজপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় অসহায় মানুষের হাতে কোরবানির মাংস তুলে দেওয়া হয়। এ সময় সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এবং ঈদের আনন্দ পৌঁছে দিতে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
মো. আবিদুর রহমান জামালপুর মিল্লাতিয়ান্স অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য সচিব এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) জামালপুর জেলা শাখার সাবেক আহ্বায়ক।
মাংস বিতরণকালে তিনি বলেন, “কোরবানি আমাদের ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। সমাজের দরিদ্র ও অসহায় মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই কোরবানির প্রকৃত তাৎপর্য নিহিত। সামর্থ্যবানদের উচিত নিজেদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানো।”
এ সময় উপস্থিত ছিলেন মাহবুবুল আলম কাজল, সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১২ নং তিতপল্লা ইউনিয়ন শাখা। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
মাহবুবুল আলম কাজল পবিত্র কুরআনের আয়াত উদ্ধৃত করে বলেন, “আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর গোশত ও রক্ত, বরং পৌঁছে তোমাদের তাকওয়া।” (সূরা আল-হাজ্জ: ৩৭)
তিনি বলেন, “এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের বুঝিয়েছেন যে কোরবানির মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন ও আল্লাহর সন্তুষ্টি লাভ করা। তাই কোরবানির শিক্ষা শুধু ঈদের দিনেই নয়, সারা বছর আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে।”
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Advertisement
Advertisement