Skip to content
প্রকাশ- November 2, 2026 , 18:18 pm
অন্যান্য

জামালপুর-১ আসনে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত

জামালপুর-১ আসনে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত

Oplus_131072

মো. আবুসাঈদ গালিব
দেওয়ানগঞ্জ (জামালপুর):
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দেওয়ানগঞ্জ উপজেলা শহরের দেওয়ানগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে এ কর্মসূচি পালন করা হয়।
সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন। এতে মাঠ ও আশপাশের সড়কে জনসমাগম দেখা যায়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামালপুর-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নাজমুল হক সাঈদী বলেন, দেশের উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সুশাসন ও নৈতিকতার প্রয়োজন রয়েছে। তিনি আসন্ন নির্বাচনে দলীয় প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক অ্যাডভোকেট ছামিউল হক, মানবসম্পদ বিষয়ক সম্পাদক আশেক মাহমুদুল শান্ত, জেলা প্রচার সম্পাদক অধ্যাপক জাকিউল ইসলাম এবং উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আলহাজ ইসমাইল হোসেন। এছাড়া দেওয়ানগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাহবুবুর রহমান তালুকদার বক্তব্য রাখেন।
সমাবেশে আরও বক্তব্য দেন জাকসুর সাবেক এজিএস আয়েশা সিদ্দিকা মেঘলা ও সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান এবং জেলা শূরা সদস্য মোছা. নাজমা খাতুনসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। মাগরিবের নামাজের পর শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Advertisement
Advertisement