Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:14 pm
অন্যান্য

বোতলজাত সয়াবিন তেলের সংকট, ফের দাম বাড়াতে প্রস্তাব

বোতলজাত সয়াবিন তেলের সংকট, ফের দাম বাড়াতে প্রস্তাব
দাম বাড়ানোর এক মাস পরও বাজারে বোতলজাত সয়াবিন তেলের কৃত্রিম সংকট কাটেনি। এতে ভোগান্তিতে পড়েছে ক্রেতাসাধারণ। অভিযোগ আছে মিল থেকে কৃত্রিম সংকট তৈরি করায় ডিলারের কাছে পর্যাপ্ত তেল নেই। ফলে খুচরা পর্যায়ে সরবরাহে টান পড়েছে।
অন্যদিকে জানা গেছে, এক মাসের ব্যবধানে সয়াবিন তেলের দাম আবারো বাড়ানোর পাঁয়তারা চলছে। গত ৯ ডিসেম্বর লিটারে আট টাকা বাড়ানোর পর সম্প্রতি আবারও দাম বাড়ানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, সয়াবিন তেলের দাম লিটারে আরো ১১ টাকা বাড়ানোর পাঁয়তারা করছে কোম্পানিগুলো। এ কারণে তারা বাজারে তেলের সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকট তৈরি করছে।
সর্বশেষ গত ৯ ডিসেম্বর ভোজ্য তেলের নতুন দাম নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়। ওই সময় বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম আট টাকা বাড়িয়ে ১৭৫ টাকা নির্ধারণ করা হয়। আর প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৪৯ টাকা থেকে বাড়িয়ে ১৫৭ টাকা করা হয়। খোলা পাম তেলের দামও লিটারে ১৪৯ টাকা থেকে বাড়িয়ে ১৫৭ টাকা করা হয়েছে। এ ছাড়া বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয় ৮৬০ টাকা, যা আগে ছিল ৮১৮ টাকা। ভোক্তাদের প্রত্যাশা ছিল, দাম বাড়ানোর পর সংকট কেটে যাবে, কিন্তু তা হয়নি। সয়াবিন তেলের সংকট এখনো কাটেনি। বিশেষ করে এক ও দুই লিটারের বোতলের সরবরাহ নেই বললেই চলে।সূত্র: কালের কন্ঠ

Advertisement
Advertisement

Leave a Comment

Your email address will not be published.