ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে ৮ জানুয়ারি দিবাগত রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম মো. সুমন ইসলাম (৩৮)।
ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের শহীদ মহাসিন সড়কের লাবু হোসেনের বাড়ির সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক মো. সুমন ইসলাম ঝিনাইদহ পৌর এলাকার হামদহ খন্দকার পাড়ার মৃত আব্দুল মতিনের ছেলে। পুলিশ জানায়, তিনি নিজে মাদকাসক্ত এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
ডিবির এসআই মোর্শেদ জানান, দীর্ঘদিন ধরে সুমন মাদক ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
ঝিনাইদহে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
Oplus_131072




