Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:01 pm
অন্যান্য

ঢাবির আওয়ামীপন্থি ৪ শিক্ষককে স্থায়ী বহিষ্কারের সুপারিশ

ঢাবির আওয়ামীপন্থি ৪ শিক্ষককে স্থায়ী বহিষ্কারের সুপারিশ

মুক্তকাল ডেক্স:
জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আওয়ামীপন্থি চার শিক্ষককে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট।
সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, অভিযুক্ত চার শিক্ষককে এক সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব দিতে বলা হবে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে ঢাবির প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, সিন্ডিকেট সভায় উত্থাপিত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় চার শিক্ষকের বিরুদ্ধে শোকজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের জবাব পর্যালোচনা করেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
অভিযুক্ত শিক্ষকেরা হলেন— সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিম, অধ্যাপক ড. জিনাত হুদা, অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন এবং অধ্যাপক ড. মো. মশিউর রহমান।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া, আন্দোলন দমনে প্রশাসনকে সহযোগিতা করা এবং বিভিন্ন বিতর্কিত বক্তব্য ও কর্মকাণ্ডের অভিযোগে তাঁদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে।

Advertisement
Advertisement