Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:10 pm
অন্যান্য

দেওয়ানগঞ্জ ইসলামী সাংস্কৃতিক জোটের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জ ইসলামী সাংস্কৃতিক জোটের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো. আবুসাঈদ গালিব, স্টাফ রিপোর্টার (জামালপুর):
অপসংস্কৃতির বিস্তার রোধ এবং সুস্থ ও ইসলামী সংস্কৃতির চর্চাকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে দেওয়ানগঞ্জ ইসলামী সাংস্কৃতিক জোটের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৩টায় দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসার হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ মো. আব্দুস সালাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আকরামুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা এমদাদ হোসেন, মাওলানা এনামুল হক ও হাফেজ রাশেদুজ্জামান নূর। এছাড়াও ইসলামী সাংস্কৃতিক জোটের শিল্পী, সদস্য ও বিভিন্ন পর্যায়ের সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, অপসংস্কৃতির আগ্রাসন রোধ করে দেশীয় ও ইসলামী সংস্কৃতির বিকাশ ঘটানোই তাদের মূল লক্ষ্য। তারা আরও বলেন, গ্রামাঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রতিভাবান তরুণদের মেধা ও সৃজনশীলতাকে সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে বিকশিত করতে হবে। এর মাধ্যমে নতুন প্রজন্মকে নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব হবে এবং তারা জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
সভায় ইসলামী সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
পরিশেষে মাওলানা মো. আতাহার আলীর সঞ্চালনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Advertisement
Advertisement