মো. আবুসাঈদ গালিব
স্টাফ রিপোর্টার, জামালপুর
আসন্ন দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রিপন দেওয়ানের উদ্যোগে পাঁচশত দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ সকালে ৪ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় স্থানীয় দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের সদস্যদের হাতে চাল, ডাল, তেল, সেমাইসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, ঈদের আগে এমন সহায়তা পেয়ে তাদের পরিবারের ঈদ আনন্দ আরও বাড়বে। পাশাপাশি রিপন দেওয়ানের মানবিক উদ্যোগকে স্বাগত জানান স্থানীয়রা।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর আব্দুল মালেক, পৌর বিএনপির সহ-দপ্তর সম্পাদক নূর ইসলাম দেওয়ান, উপজেলা কৃষক দলের সহ-সভাপতি তসলিম উদ্দিন দেওয়ান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলামিন সেলিম, পৌর জাসাসের সাধারণ সম্পাদক রতন দেওয়ানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ বিষয়ে কাউন্সিলর পদপ্রার্থী রিপন দেওয়ান বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।”
রিপন দেওয়ানের উদ্যোগে পাঁচশত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ




