স্টাফ রিপোর্টার, জামালপুর শহর:
বাংলাদেশ জামায়াতে ইসলামী’র অঙ্গসংগঠন যুব বিভাগের উদ্যোগে জামালপুর শহর শাখার এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ জানুয়ারি বুধবার সন্ধ্যা ৬টায় জামালপুর শহরের হিলফুল ফুজুল ট্রাস্ট মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জামালপুর শহর যুব বিভাগের আহ্বায়ক হাসান আল মাহিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জামালপুর শহর যুব বিভাগের সেক্রেটারি আতাউর রহমান সিদ্দিকী।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আব্দুল আউয়াল, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখা ও জামালপুর-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী। এছাড়াও উপস্থিত ছিলেন আল-ইমরান সুজন, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর শহর শাখা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুস সাত্তার, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখা ও জামালপুর সদর-৫ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী। এ সময় শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত যুব বিভাগের দায়িত্বশীল ও কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিশেষ অতিথি এডভোকেট আব্দুল আউয়াল বলেন,
“দেশ আজ গভীর নৈতিক অবক্ষয়, সামাজিক অবিচার ও রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। দুর্নীতি, সন্ত্রাস ও ক্ষমতার অপব্যবহার সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়েছে, যার সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়ছে যুব সমাজের ওপর। আদর্শহীনতা ও দিকভ্রান্তির কারণে যুব সমাজ আজ নানা অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।”
তিনি আরও বলেন,
“এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো আদর্শবান, সৎ ও দেশপ্রেমিক যুব সমাজ গড়ে তোলা। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তার যুব বিভাগ সমাজে ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যুবকদের ঐক্যবদ্ধ হয়ে অন্যায়, দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখতে হবে। সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকলেই একটি শান্তিপূর্ণ ও কল্যাণমূলক বাংলাদেশ গড়া সম্ভব।”
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুস সাত্তার বলেন,
“যুব সমাজ হলো একটি জাতির শক্তি, প্রাণশক্তি ও ভবিষ্যৎ। ইতিহাস সাক্ষ্য দেয়—যেখানেই পরিবর্তন এসেছে, সেখানেই যুব সমাজ অগ্রণী ভূমিকা পালন করেছে। কিন্তু আজ সঠিক আদর্শ ও যোগ্য নেতৃত্বের অভাবে যুব সমাজ বিভ্রান্তির পথে ধাবিত হচ্ছে, যা দেশের ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ।”
তিনি বলেন,
“জামায়াতে ইসলামী যুবকদের কোরআন-সুন্নাহভিত্তিক আদর্শে গড়ে তুলে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। আমাদের লক্ষ্য এমন একটি যুব সমাজ তৈরি করা, যারা নিজেদের চরিত্র, সততা ও ত্যাগের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রকে কল্যাণের পথে পরিচালিত করবে।”
প্রধান অতিথি আরও বলেন,
“দেশের মানুষ আজ পরিবর্তন চায়, ন্যায়বিচার চায় এবং দুর্নীতিমুক্ত সমাজ প্রত্যাশা করে। এই পরিবর্তনের অগ্রদূত হবে আদর্শবান যুব সমাজ। আগামী দিনে দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে যুব বিভাগের প্রতিটি কর্মীকে আরও সক্রিয়, সংগঠিত ও দায়িত্বশীলভাবে মাঠে কাজ করতে হবে।”
সমাবেশে বক্তারা যুব সমাজকে নৈতিকতা, শৃঙ্খলা ও আদর্শের আলোকে গড়ে তুলে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
জামালপুরে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত
Oplus_131072




