পিরোজপুর প্রতিনিধিঃ-
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মঠবাড়িয়া বাজার বনিক সমিতি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পৌর শহরের সদর রোডের একটি বাসায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি ইদ্রিস আলী মহারাজ।এ সময় সমিতির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ (আবু মাস্টার) সহ একাধিক সদস্য উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত বছরের ৩১ জানুয়ারি গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে মঠবাড়িয়া বাজার বনিক সমিতির কমিটি গঠন করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নবগঠিত
কমিটির অনুমোদন প্রদান করে।এরপর পতিত সরকার আমলেের কমিটি বিলুপ্ত হওয়ায় তারা বিএনপির কিছু লোকজন নিয়ে নতুন কমিটির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে।এরই ধারাবাহিকতায় গত ২৪ ফেব্রুয়ারি দুপুরের দিকে নবনির্বাচিত সংসদ সদস্য রুহুল আমিন দুলালের ছোট ভাই মনিরুজ্জামান ছোট্র আওয়ামী লীগের তুষার, খোকা ও মঞ্জু সহ অর্ধ শতাধিক লোক নিয়ে বনিক সমিতিটি দখল করে।তাৎক্ষণিকভাবে বিষয়টি শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক সহ থানা পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করা হয়েছে।
এ ব্যাপারে মনিরুজ্জামান ছোট্র জানান,ওই সংবাদ সম্মেলনের প্রতিবাদে আমরাও একটি সংবাদ সম্মেলন করেছি।সেখানে বিষয়টি সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা করা হয়েছে।
পিরোজপুর




