Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:07 pm
অন্যান্য

জামালপুর-১ আসনে বিএনপির নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক শুরু

জামালপুর-১ আসনে বিএনপির নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক শুরু

Oplus_131072

 মোহাম্মদ গোলাম মোস্তফা, বকশীগঞ্জ প্রতিনিধি:

জামালপুর-১ (বকশীগঞ্জ
ও দেওয়ানগঞ্জ) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাতের গণপথসভা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই পথসভায় অংশ নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন।মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় বকশীগঞ্জ পৌর শহরের দরিপাড়া ঈদগাহ মাঠ থেকে পথসভার সূচনা করেন এম রশিদুজ্জামান মিল্লাত। এরপর তিনি পর্যায়ক্রমে এনএম হাইস্কুল মাঠ, পুরাতন গরুহাটির গোওয়ালগাঁও প্রাইমারি স্কুল মাঠে পথসভা করেন এবং সর্বশেষ মৌলভীবাজার এলাকায় পথসভার মাধ্যমে দিনের কর্মসূচি শেষ করেন।পথসভাকে কেন্দ্র করে বকশীগঞ্জ উপজেলা জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ ভোটারের উপস্থিতিতে প্রতিটি পথসভা লোকে লোকারণ্য হয়ে ওঠে। নেতাকর্মীদের স্লোগান ও ব্যানার-ফেস্টুনে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতেই বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণ আবারও গণতন্ত্রের পক্ষে রায় দেবে—এটাই আমাদের প্রত্যাশা।”এসময় তিনি বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার করেন।পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রার্থীর পুত্র ব্যারিস্টার সাহাজাত বিন শুভন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম পিন্স, পৌর বিএনপির সভাপতি আনিছুর জামান (গামা), পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাকিল তালুকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।নেতাকর্মীরা জানান, এম রশিদুজ্জামান মিল্লাতের আগমনে দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তারা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবেন।

Advertisement

Advertisement