Skip to content
প্রকাশ- November 2, 2026 , 21:00 pm
অন্যান্য

মেলান্দহে বিএনপির লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা

মেলান্দহে বিএনপির লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা

Oplus_131072

নিজস্ব সংবাদদাতা, মেলান্দহ, জামালপুর :

জামালপুরের মেলান্দহ উপজেলার ১০ নং ঝাউগড়া ইউনিয়নের মানকী বাজারে বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) সকালের এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হাফিজ নাহিন, কোষাধ্যক্ষ লুৎফর রহমান লিটন, ১০ নং ঝাউগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল আলিম, সাধারণ সম্পাদক হারেস সরকার, সিনিয়র সহ-সভাপতি ডা. আমিনুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, মেলান্দহ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনিরুজ্জামান শিপলু ফকির, সদস্য সচিব রকির হাসান রনি ছাড়াও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে আছে এবং থাকবে।বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জনগণ নানাভাবে বঞ্চিত ও নির্যাতিত। এই অবস্থা থেকে মুক্তি পেতে ধানের শীষ প্রতীকের বিজয়ের কোনো বিকল্প নেই। এ সময় তারা ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।কর্মসূচি চলাকালে বাজার ও আশপাশের এলাকায় ব্যাপক লিফলেট বিতরণ করা হয় এবং নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে বিএনপির বার্তা তুলে ধরেন।

Advertisement

Advertisement