Skip to content
প্রকাশ- November 2, 2026 , 18:17 pm
অন্যান্য

মাদারগঞ্জে গাবেরগ্রাম কাঁচা বাজারে শেটঘর নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

মাদারগঞ্জে গাবেরগ্রাম কাঁচা বাজারে শেটঘর নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

Oplus_131072

মাদারগঞ্জ প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জ পৌর এলাকার গাবেরগ্রাম কাঁচা বাজারে ব্যবসায়ীদের জন্য শেটঘর নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বুধবার (১৮ মার্চ ২০২৬) বিকেলে গাবেরগ্রাম কাঁচা বাজার প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা উদ্যোক্তা আবু সাঈমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব এ.কে.এম ইহসানুল হক মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-প্রকল্প পরিচালক ড. হারুন অর রশিদ, ঢাকা প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক কৃষিবিদ শাহাজামান খাঁন তুহিন, বিশিষ্ট সাংবাদিক মেহের উল্লাহ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাকিরুল হক মিন্টু, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারগঞ্জ পৌরসভা আমির আতিকুর রহমান সেলিম এবং মাদারগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মাসুদুর রহমান (মাসুদ) খাঁন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আনিছুর রহমান আইয়ুব, রফিকুল ইসলাম বারী, বজলুর রহমান খাঁন ও আ. রহিম খাঁনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় গাবেরগ্রাম বাজারের ব্যবসায়ী, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

বক্তারা বলেন, শেটঘর নির্মাণ কাজ সম্পন্ন হলে বাজারের ব্যবসায়ীরা বৃষ্টি ও রোদ থেকে সুরক্ষা পাবেন এবং ব্যবসা পরিচালনায় আরও সুবিধা হবে। এতে বাজারের সার্বিক পরিবেশের উন্নয়ন ঘটবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Advertisement