Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:54 pm
অন্যান্য

মাদারগঞ্জে নিবুলাস মডেল মাদরাসার পুরস্কার বিতরণী

মাদারগঞ্জে নিবুলাস মডেল মাদরাসার পুরস্কার বিতরণী

Oplus_131072

মাদারগঞ্জ প্রতিনিধি:
শিক্ষার্থীদের সাফল্য উদ্‌যাপন ও শিক্ষাক্ষেত্রে উৎসাহ জোগাতে মাদারগঞ্জ উপজেলার তেঘরিয়া এলাকায় অবস্থিত নিবুলাস মডেল মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ২৭ ডিসেম্বর ২০২৫, শনিবার সকাল ১০টায় মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী এবং জামালপুর রেসিডেন্সিয়াল মডেল কলেজের সহকারী অধ্যাপক জিল্লুর রহমান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদরাসার নির্বাহী পরিচালক শাহ নুর মোহাম্মদ লিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট সমাজসেবক শাহ জেকরুল ইসলাম সুজন। তিনি তাঁর বক্তব্যে বলেন, নৈতিকতা ও আধুনিক শিক্ষার সমন্বয়ই একটি জাতির ভবিষ্যৎ গড়ে তোলে, আর সে লক্ষ্যে মাদরাসাভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
মাওলানা জাকারিয়া আলম, চেয়ারম্যান, স্টুডেন্ট কেয়ার হাই স্কুল, মাদারগঞ্জ এবং
অধ্যাপক জগলুল পাশা, বাংলা বিভাগ, মাদারগঞ্জ আ. আলী মির্জা কাশেম কামিল মাদরাসা।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
কায়সার আল মোবারক, সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান), নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়, মাদারগঞ্জ;
আব্দুল হাই, প্রভাষক, মোজাম্মেল মমতাজ মহিলা কলেজ, চরপাকেরদহ;
জগলুল হক রিমু, সদস্য, চরপাকেরদহ ইউনিয়ন পরিষদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মাদরাসার অধ্যক্ষ সাইদুর রহমান। তিনি শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষকদের নিরলস পরিশ্রম ও অভিভাবকদের সহযোগিতার কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের উচ্ছ্বাস, অভিভাবকদের সন্তোষ ও অতিথিদের শুভেচ্ছায় পুরো মাদরাসা প্রাঙ্গণটি হয়ে ওঠে উৎসবমুখর।

Advertisement
Advertisement