Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:12 pm
অন্যান্য

৬ জানুয়ারি জকসু নির্বাচন, নতুন নির্দেশনা জারি

৬ জানুয়ারি জকসু নির্বাচন, নতুন নির্দেশনা জারি

Oplus_131072

মুক্তকাল রিপোর্টার:
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন আগামী ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য একাধিক নতুন নির্দেশনা জারি করেছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক। এ সময়ের মধ্যে কোনো ধরনের ছুটির আবেদন না করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া নির্বাচনকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট ও বিভাগের শিক্ষা সফরের সময়সূচি নির্ধারণ না করার জন্য অনুরোধ জানিয়েছে প্রশাসন।
নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়ন ও বিষয়টি নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগের চেয়ারম্যান এবং দপ্তর প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

Advertisement
Advertisement