Skip to content
প্রকাশ- November 2, 2026 , 17:59 pm
অন্যান্য

দেওয়ানগঞ্জ উপজেলা জাসাসের সভাপতি শাহজাহান ও সম্পাদক বিপ্লবকে অভিনন্দন জানালেন মুস্তাফিজুর

দেওয়ানগঞ্জ উপজেলা জাসাসের সভাপতি শাহজাহান ও সম্পাদক বিপ্লবকে অভিনন্দন জানালেন মুস্তাফিজুর

Oplus_131072

মো. আবুসাঈদ গালিব
দেওয়ানগঞ্জ,প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর নবগঠিত দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. শাহজাহান আলী ও সাধারণ সম্পাদক মো. রায়হানুল ইসলাম বিপ্লবকে অভিনন্দন জানিয়েছেন সংগঠনের নবনির্বাচিত সহ সাংগঠনিক সম্পাদক মো. মুস্তাফিজুর রহমান উজ্জ্বল।
এ সময় তিনি জাসাসের জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষভাবে তিনি বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাতের প্রতি কৃতজ্ঞতা জানান।
মুস্তাফিজুর রহমান উজ্জ্বল বলেন, জাসাস জামালপুর জেলা শাখার সভাপতি রিজভী আল জামালী রঞ্জু ও সাধারণ সম্পাদক মো. কাবিরুল হাসানের স্বাক্ষরে দেওয়ানগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়েছে। এ জন্য তিনি সংশ্লিষ্ট জেলা নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, নবগঠিত কমিটিতে সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁরা সবাই যোগ্য, দক্ষ ও সংগঠনের প্রতি নিবেদিতপ্রাণ। এই কমিটি জাসাসের সাংস্কৃতিক ও সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জাসাস দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. শাহজাহান আলী বলেন, জাসাস বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একটি অঙ্গসংগঠন। শিল্প, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে রাজনৈতিক ও সামাজিক সচেতনতা সৃষ্টি, জাতীয়তাবাদী আদর্শ প্রচার এবং বিএনপির রাজনৈতিক কর্মসূচিকে সাংস্কৃতিকভাবে সমর্থন করাই এ সংগঠনের মূল লক্ষ্য।
তিনি বলেন, নবগঠিত কমিটিতে শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক ও শিক্ষকসহ সমাজের সর্বস্তরের গ্রহণযোগ্য ব্যক্তিবর্গ অন্তর্ভুক্ত রয়েছেন। সভাপতি হিসেবে তিনি আশা প্রকাশ করেন, এই কমিটির মাধ্যমে জাসাস তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সফল হবে।
তিনি নবনির্বাচিত সহ সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান উজ্জ্বল সম্পর্কে বলেন, মুস্তাফিজুর রহমান বিএনপি পরিবারের একজন পরীক্ষিত, ত্যাগী ও দুঃসময়ের কান্ডারী। তাঁর রাজনৈতিক মেধা ও সাংগঠনিক দক্ষতাকে জনগণের কল্যাণে এবং বিএনপির পক্ষে কাজে লাগানোর সুযোগ তৈরির লক্ষ্যে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, মো. মুস্তাফিজুর রহমান উজ্জ্বল বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানার ৮১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

Advertisement
Advertisement