Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:53 pm
অন্যান্য

সরিষাবাড়ীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মে দিবস পালিত

সরিষাবাড়ীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মে দিবস পালিত

সরিষাবাড়ী প্রতিনিধি:

সরিষাবাড়িতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মে দিবস পালিত হয়েছে।

Advertisement

এ উপলক্ষে শুক্রবার ১ মে সকাল ৯ ঘটিকায় পৌরসভার শিমলা বাজার থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়।
র‍্যালিটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আরাম নগর কামিল মাদ্রাসার সম্মুখে গিয়ে শেষ হয়।

উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আখতারুজ্জামান সোহাগের সভাপতিত্বে র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , জামালপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মাদ আব্দুল আওয়াল।
তিনি বলেন, শ্রমিকরাই হলো একটি দেশের উন্নয়নের চাবিকাঠি। তাদের ন্যায্য অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে হবে। তারা যেন সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে এ ব্যাপারে সরকারকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সরিষাবাড়িতে এক সময় বিভিন্ন কলকারখানা ছিল। আমি আশা করি বর্তমান সরকার উপর্যুক্ত পদক্ষেপ এর মাধ্যমে বন্ধ পাটকলগুলো চালুর ব্যবস্থা করবেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আছিমুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ সুলতান মাহমুদ, উপজেলা জামায়াতের আমীর ইঞ্জিঃ মাসুদুর রহমান দুলাল ও পৌর জামায়াতের আমীর গোলাম রব্বানী ।

Advertisement