Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:54 pm
অন্যান্য

এনসিপির আরেক কেন্দ্রীয় নেতার পদত্যাগ

এনসিপির আরেক কেন্দ্রীয় নেতার পদত্যাগ

Oplus_131072

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলের কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
পোস্টে খান মুহাম্মদ মুরসালীন উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি দলটির মিডিয়া সেল এবং প্রচার ও প্রকাশনা সেলে কাজ করেছেন। এছাড়া নির্বাচনকালীন সময়ে এনসিপির মিডিয়া উপকমিটির সেক্রেটারি হিসেবেও কিছুদিন দায়িত্ব পালন করেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি আরও জানান, আজ থেকে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সংশ্লিষ্ট সব দায়িত্ব ও পদ থেকে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করছেন।

Advertisement
Advertisement