Skip to content
প্রকাশ- November 2, 2026 , 13:35 pm
অন্যান্য

সরিষাবাড়ীতে যুব ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে যুব ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল অনুষ্ঠিত

কবীর আহমেদ
সরিষাবাড়ী প্রতিনিধি

যুব বিভাগ সরিষাবাড়ী উপজেলা কর্তৃক আয়োজিত আন্তঃ উপজেলা যুব ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) উপজেলার চাপারকোনা মহেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ৪টায় ডোয়াইল ইউনিয়ন যুব বিভাগ ও পোগলদিঘা ইউনিয়ন যুব বিভাগ এর মধ্যে ১ম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নির্দিষ্ট সময়ে খেলাটি ০২-০২ গোলে সমতায় থাকে। পরবর্তীতে টাইব্রেকারে ৪-৩ গোলে পোগলদিঘা ইউনিয়ন যুব বিভাগ জয় লাভ করে।

Advertisement

যুব বিভাগ সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি শাওন হাসান এর সভাপতিত্বে ও সেক্রেটারী কবীর আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারী ও জামায়াত মনোনীত সরিষাবাড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওঃ মোঃ নুরুল হক জামালী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব বিভাগের প্রধান উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমীর ইন্জিঃ মাসুদুর রহমান দুলাল, জামায়াত মনোনীত পোগলদিঘা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাওঃ মুহাম্মদ মনির উদ্দিন, ডোয়াইল ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান কামাল মাস্টার, সরিষাবাড়ী পৌর মেয়র প্রার্থী অধ্যাপক শামীম হোসাইন সোহেল, পোগলদিঘা ইউনিয়ন জামায়াতের আমির মাওঃ মোঃ সুরুজ্জামান, ডোয়াইল ইউনিয়ন সভাপতি মাওঃ মাহবুবুর রহমান, সেক্রেটারী আসাদুজ্জামান আসাদ এবং উপজেলা দক্ষিণ শিবির সভাপতি নবী হোসাইন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশ গঠনে যুবকরাই প্রধান চালিকাশক্তি। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, মাদক ও জুয়ার কবলে যুব সমাজ আজ চরম ক্ষতিগ্রস্ত। এখান থেকে উত্তরণে খেলাধুলা অন্যতম ভূমিকা রাখে। সেই সাথে ফরজ বিধিবিধান মেনে চলা একান্ত জরুরী। খেলায় হাঁটু ঢেকে ফরজ বিধান মানায় খেলোয়াড় ও আয়োজকদের বিশেষ ধন্যবাদ প্রদান করেন।
খেলায় বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়।

Advertisement