মাদারগঞ্জ প্রতিনিধি:
শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে গরিব, অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ২৬ ডিসেম্বর শুক্রবার রাত ১১ টা সময় মাদারগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে সংগঠনটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের ঢাকা মহানগরী উত্তর বাড্ডা পশ্চিম থানা শাখার সভাপতি নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি রফিকুল ইসলাম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাদারগঞ্জ পৌরসভা শাখার সাবেক সভাপতি ফারুক আহমেদ চৌধুরী।
শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে নাছির উদ্দীন বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় অসহায় ও বঞ্চিত মানুষের পাশে ছিল এবং আগামীতেও থাকবে। শীত মৌসুমে দরিদ্র মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। সমাজের বিত্তবানদের উচিত মানবতার সেবায় এগিয়ে আসা।”
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শীতবস্ত্র পেয়ে উপকৃত মানুষ সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।




