Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:29 pm
অন্যান্য

দেওয়ানগঞ্জে ফেন্টানাইল সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড

দেওয়ানগঞ্জে ফেন্টানাইল সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড
সাজ্জাদ হোসাইন শাহিন, স্টাফ রিপোর্টার:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় নিষিদ্ধ মাদক ফেন্টানাইল ট্যাবলেট সেবনের দায়ে মো. মোস্তফা (২১) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে দেওয়ানগঞ্জ পৌরসভার বাদেশ শারিয়া এলাকায় পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত করে এ দণ্ড প্রদান করা হয়।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাদেশ শারিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মো. মোস্তফাকে নিষিদ্ধ ফেন্টানাইল ট্যাবলেট সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
Advertisement