Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:11 pm
অন্যান্য

মেলান্দহে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান ওজনে কম দেওয়া ও অনিয়মে ৪ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা

মেলান্দহে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান ওজনে কম দেওয়া ও অনিয়মে ৪ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা

সাজ্জাদ হোসাইন শাহিন, স্টাফ রিপোর্টার:

জামালপুরের মেলান্দহে ওজনে কম দেওয়া, মূল্য তালিকা না রাখা এবং নিষিদ্ধ প্রসাধনী বিক্রিসহ বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানের মালিককে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার মেলান্দহ বাজারে এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জামালপুর জেলা কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ার অভিযোগে “কাশফুল” নামের একটি দই-মিষ্টির দোকানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্য তালিকা না থাকায় “শাহা স্টোর”-এর মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে নিষিদ্ধ ও ক্ষতিকর প্রসাধনী বিক্রির দায়ে “রফিক কসমেটিকস”-এর মালিককে ৫ হাজার টাকা এবং “মালেক কসমেটিকস স্টোর”-এর মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে চার প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ সময় বাজারের আরও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে নিরাপদ খাদ্য বিক্রি এবং সঠিক ওজনে পণ্য সরবরাহের বিষয়ে সতর্ক করা হয়।
অভিযানের বিষয়ে সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম বলেন, রমজান উপলক্ষে বাজার তদারকি জোরদার করা হয়েছে। অভিযানে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এবং পুরো রমজান মাসজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Advertisement

Advertisement