Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:29 pm
অন্যান্য

মিঠাপুকুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল

মিঠাপুকুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল

রংপুর প্রতিনিধি||

জুলাই ঘোষণা, জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুরে মিঠাপুকুর উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৩টায় মিঠাপুকুর ওভার ব্রিজের নিচে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে স্থানীয় নেতা কর্মীরা ব্যানার-প্ল্যাকার্ড হাতে অংশ নেন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, জনাব অধ্যাপক গোলাম রাব্বানী, আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখা, জনাব মাওলানা এনামুল হক, সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখা,জনাব মোঃ আসাদুজ্জামান শিমুল, আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী মিঠাপুকুর উপজেলা শাখা,জনাব হাফেজ মাওলানা মোঃ গোলাম রব্বানী, সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ মিঠাপুকুর উপজেলা শাখা, জনাব মোঃ সিবগাতুল্লাহ সজিব, সভাপতি বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির মিঠাপুকুর উপজেলা শাখা।

বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা ও গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার জন্য এ ৫ দফা দাবি বাস্তবায়ন সময়ের অনিবার্য দাবি।

তারা জানান, জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন দিতে হবে। জাতীয় নির্বাচনে উভয় পক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে। সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। বিগত সরকারের জুলুম, নির্যাতন ও গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

বক্তারা আরও বলেন, দাবিগুলো মেনে না নিলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন করা হবে।

সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে মিঠাপুকুর থানা দিয়ে মিঠাপুকুর গড়ের মাথা দিয়ে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সড়ক প্রদক্ষিণ করে আবারও মিঠাপুকুর ওভার ব্রিজের নিচে নেতাকর্মীরা একত্রিত হয়। এতে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে এলাকা উত্তাল হয়ে ওঠে।

Advertisement