সাজ্জাদ হোসাইন শাহীন, জামালপুর প্রতিনিধি||
জামালপুরের ইসলামপুরে বেলগাছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এন্ড বিএম কলেজ কেন্দ্রে দ্বায়িত্ব অবহেলা করায় ৩ শিক্ষককে দ্বায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়ছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ওঔ কেন্দ্রে গণিত পরীক্ষা চলমান অবস্থায় কেন্দ্র পরিদর্শন করেন ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুর রহমান।
পরিদর্শনকালে কুলকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো নুরুল ইসলাম, এড. নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আব্দুল আলিম এবং একই স্কুলের শিক্ষক সুলতান মাহমুদ সহ ৩জন শিক্ষক পরীক্ষা কেন্দ্রে দ্বায়িত্ব অবহেলায় দ্বায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেন ইউএনও।
উক্ত ভোকেশনাল পরীক্ষা কেন্দ্রের মোট পরীক্ষার্থী সংখ্যা ১৮১জন, এর মধ্যে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ১৭৭জন, অনুপস্থিত ৪ জন, এর মধ্যে ছাত্র ১৩৪ জন ও ছাত্রী ৪৩ জন।
উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুর রহমান বলেন, সারা দেশের ন্যায় জামালপুরের ইসলামপুরে এ বছর ১০টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা চলমান অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসন তৎপর আছে।
তিনি আরও বলেন, বেলগাছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এন্ড বিএম কলেজ কেন্দ্রে দ্বায়িত্ব অবহেলা করায় ৩ শিক্ষককে দ্বায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়ছে।




