স্টাফ রিপোর্টার||
জামালপুর শহরের ঐতিহ্যবাহী সরকারি আশেক মাহমুদ কলেজের পুকুর থেকে দুপুরে মো. রাহিম নামে এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাহিম আশেক মাহমুদ কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র ছিলেন। তার বাড়ি জামালপুর পৌরসভার রামনগর এলাকায়। তিনি ওই এলাকার রেজাউল করিমের ছেলে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে,’বিকেলে বন্ধুদের সঙ্গে কলেজের পুকুরে গোসল করতে নামে রাহিম। এক পর্যায়ে পানিতে তলিয়ে যায় সে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা ডুবুরি দল পুকুরের পানির নিচ থেকে রাহিম কে অচেতন অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
জামালপুর ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মো. আজহারুল ইসলাম বলেন,’আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাহিমকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাহিমের এমন মৃত্যুতে পরিবার, সহপাঠী এবং কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।




