Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:54 pm
জামালপুর

দেওয়ানগঞ্জে নিরাপত্তাহীনতায় ভোগা পরিবারের মানববন্ধন

দেওয়ানগঞ্জে নিরাপত্তাহীনতায় ভোগা পরিবারের মানববন্ধন

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||

জামালপুরের দেওয়ানগঞ্জের পূর্ব আমখাওয়া এলাকার
মো. আব্দুর রাজ্জাক (৩৫) ও তার পরিবারের লোকজনেরা একই এলাকার আনিসুর রহমান ও ভিক্কু আলী গংদের প্রতারণার ফাঁদ থেকে বাঁচতে চেয়ে মানববন্ধন করেছেন।

Advertisement

মঙ্গলবার বিকালে আমখাওয়া বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভুক্তভোগী আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী আফরোজা বেগম সহ এলকাবাসীর পক্ষে মমিম মিয়া, আমিনুল সহ অনেকেই বলেন, অত্র গ্রামের আনিসুর রহমান ও ভিক্কু আলী এলাকায় আধিপত্য বিস্তার করতে চায়।

পূর্ব শত্রুতার জেরে ভুক্তভোগী পরিবারকে বিভিন্ন কৌশলে নির্যাতন করে আসছে। আজ সকালে অশ্লীল ভাষায় গালিগালাজ করে একপর্যায়ে আক্রমণ করে এলোপাতারী মারপিট করে। এমনকি প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয়। ঘটনাটি এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ সবাই জানে।

এমতাবস্থায় ভুক্তভোগী আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী আফরোজা বেগম নিরাপত্তা হীনতায় ভুগছেন বলে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি জিডি করেছেন বলেও জানায়।

Advertisement