Skip to content
প্রকাশ- November 2, 2026 , 21:01 pm
জামালপুর

বকশীগঞ্জের খয়ের উদ্দিন ফাজিল ডিগ্রি মাদ্রাসায় নবীনবরণ

বকশীগঞ্জের খয়ের উদ্দিন ফাজিল ডিগ্রি মাদ্রাসায় নবীনবরণ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||

জামালপুরের বকশীগঞ্জের খয়ের উদ্দিন ফাজিল ডিগ্রি মাদ্রাসায় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে আলিম প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় মাদ্রাসার হলরুমে আয়োজিত মোছদ্দেকুর রহমান মানিক স্যারের সঞ্চালনায় এ বর্ণাঢ্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা মোঃ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন।

আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ আব্দুল করিম, সহকারী অধ্যাপক মোছাদ্দেক হোসেন (মানিক), সহকারী অধ্যাপক মাওলানা মিজানুর রহমান, সহকারী অধ্যাপক হোসনে আরা, প্রভাষক মাওলানা ছাইদুর রহমান, প্রভাষক সওদা খাতুন, প্রভাষক হাসিবুল হাসান, প্রভাষক মাহফুজুর রহমানসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে অধ্যক্ষ মাওলানা মোঃ রফিকুল ইসলাম নবীন শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, “সুশিক্ষিত মানুষই জাতির প্রকৃত সম্পদ। আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা যাতে দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখতে পারে, সে লক্ষ্যেই আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে তাদের শিক্ষাদান করব।”

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন তার বক্তব্যে বলেন, “বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। পড়াশোনার পাশাপাশি নৈতিকতা ও শৃঙ্খলার প্রতি যত্নবান হতে হবে। তাহলেই তারা সঠিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে।”

অতিথিদের বক্তব্যের পর দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

এ সময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেষে ফুলেল শুভেচ্ছা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।

Advertisement