Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:11 pm
জামালপুর

বকশীগঞ্জে সরকারি চাল চুরির মামলায় দুই নির্দোষের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

বকশীগঞ্জে সরকারি চাল চুরির মামলায় দুই নির্দোষের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||

জামালপুরের বকশীগঞ্জে সরকারি চাল চুরির মামলায় জেলহাজতে থাকা দুই ব্যক্তির মুক্তি ও প্রকৃত দোষীদের গ্রেপ্তারের দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

শনিবার সকালে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের চন্দ্রাবাজ গ্রামে ভুক্তভোগী আল আমিন ও সাদ্দাম হোসেনের পরিবারের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য গোলাপী বেগম ও মোরশেদা বেগম অভিযোগ করে বলেন, গত ১৮ আগস্ট ১৬৫ বস্তা সরকারি চাল টলি গাড়িতে নেওয়ার সময় আকস্মিক বৃষ্টি হলে মাত্র ১০ মিনিটের জন্য চালের বস্তাগুলো আমাদের বাড়িতে রাখা হয়। পরে স্থানীয় কর্মকর্তারা চালগুলো উদ্ধার করে থানায় নিয়ে যান।

তারা জানান, এঘটনায় বিনাকারণে আল আমিন ও সাদ্দাম হোসেনকে আসামি করে মামলা দেওয়া হয় এবং বর্তমানে তারা জেল হাজতে রয়েছেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, প্রকৃত অপরাধী স্থানীয় চাল ব্যবসায়ী শামছুদ্দীন ও ডিলার লাবুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া দুঃখজনক। আমরা আল আমিন ও সাদ্দাম হোসেনের মুক্তি এবং প্রকৃত দোষীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Advertisement