Skip to content
প্রকাশ- November 2, 2026 , 18:02 pm
জামালপুর

বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস উদ্ধার

বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস উদ্ধার

স্টাফ রিপোর্টার: জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ৮৯ হাজার টাকা মূল্যের ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সাতানীপাড়া ইউনিয়নের দিগলকোনা এলাকায় এ অভিযান চালানো হয়। জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন সাতানীপাড়া বিওপির একটি বিশেষ টহল দল অভিযানটি পরিচালনা করে।

Advertisement

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দিগলকোনা এলাকায় অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১০৮৯/এমপি থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ৫৬৭ পিস ভারতীয় প্রসাধনী জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮৯ হাজার টাকা।

অভিযানের সময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল হাসনুর রহমান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

তিনি আরও জানান, জব্দকৃত কসমেটিকস পণ্যের বিষয়ে বকশীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

Advertisement