Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:30 pm
জামালপুর

কাঠমা জনতা বাজারে মাদক ও চুরি রোধে মানববন্ধন

কাঠমা জনতা বাজারে মাদক ও চুরি রোধে মানববন্ধন

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||

জামালপুরের মাদারগঞ্জ-মেলান্দহ সীমান্তবর্তী ইসলামপুরের কাঠমা জনতা বাজার বণিক সমিতির উদ্যোগে মাদক ও চুরি প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (দুপুর ১২টা) কাঠমা জনতা বাজারস্থ হাফেজিয়া মাদ্রাসা মাঠে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের পর মাহমুদপুর রোডের প্রধান সড়কে শত শত মানুষের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতা বাজার বণিক সমিতির সভাপতি রকিবুল ইসলাম মেম্বার।

সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন— ইসলামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মনির আহম্মেদ পলাশ, মেলান্দহ উপজেলা বিএনপির সদস্য জিল্লুর রহমান, নোয়ারপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও যুবদলের আহ্বায়ক বিল্লাল হোসেন, প্রচার সম্পাদক আব্দুল্লাহ কাজী, ইউনিয়ন কৃষকদলের সভাপতি ডা. আব্দুস সাত্তার, মাওলানা আশরাফ মাস্টার, নোয়ারপাড়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবু বক্কর, মাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, ওয়ার্ড বিএনপি নেতা তাজুল ইসলামসহ আরও অনেকে।

বক্তারা বলেন, কাঠমা জনতা বাজার এলাকায় মাদক, জুয়া ও চুরি প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অপরাধীদের শনাক্ত করে প্রশাসনের হাতে তুলে দিতে হবে।

Advertisement