Skip to content
প্রকাশ- November 2, 2026 , 21:01 pm
জামালপুর

মাদারগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প ও হুইলচেয়ার বিতরণ

মাদারগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প ও হুইলচেয়ার বিতরণ

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||

জামালপুরের মাদারগঞ্জে ফেসবুকের মাধ্যমে সংগৃহীত অর্থায়নে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার ১নং চরপাকেরদহ ইউনিয়নের হাফিজিয়া মাদ্রাসা মাঠে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

একই সঙ্গে বাংলা বাজার, তেঘরিয়া ও ঝাড়কাটা এলাকার তিনজন অস্বচ্ছল প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্প ও হুইলচেয়ার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ।

এ সময় উপস্থিত ছিলেন ১নং চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ তৌফিকুল ইসলাম খালেক, মানবিক কর্মী আছিমুল ইসলাম মেহেদী, মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুরের সাবেক উপদেষ্টা আলহাজ্ব মোঃ ফজলুল হক ও ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পে সকাল ১১টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত প্রায় সাতশত রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান করেন অভিজ্ঞ চিকিৎসকগণ।

মানবিক কর্মী আছিমুল ইসলাম মেহেদী জানান, মাদারগঞ্জের ১নং চরপাকেরদহ ইউনিয়ন নদীভাঙন কবলিত চরাঞ্চল হওয়ায় হিদাগাড়ী, পাকরুল, কাঠমা, কোয়ালিকান্দি ও তেঘরিয়া এলাকার দরিদ্র মানুষদের স্বাস্থ্যসেবা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ফেসবুকে সংগৃহীত অর্থে ফ্রি মেডিকেল ক্যাম্প ও প্রতিবন্ধীদের মাঝে তিনটি হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, “সবার সহযোগিতায় আমরা যেন মানবিক কাজে আরও এগিয়ে যেতে পারি, এজন্য সকলের দোয়া কামনা করছি।”

Advertisement