Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:30 am
জামালপুর

বকশীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘আপ্যায়ন সুইটস অ্যান্ড রেস্টরেন্ট’-এর শুভ উদ্বোধন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালের বার্তী বাজারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আধুনিক সুবিধাসম্পন্ন “আপ্যায়ন সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট”-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) বিকেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে রেস্টুরেন্টটির উদ্বোধন করেন খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ হেলাল উদ্দিন খাঁন। তিনি ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধনের পর প্রতিষ্ঠানটির সফলতা কামনা করেন।

Advertisement

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধুরপাড়া নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, আব্দুর সালাম মাস্টার, মো. বাচ্চু খাঁন, হেলাল উদ্দিন খাঁনের সহধর্মিণী বিউটি বেগম, আল আমিন খাঁনসহ এলাকার সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক (মালিক) দুলাল খাঁন। উদ্বোধন শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুল ইসলাম, যিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।

রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানান, গ্রাহকদের জন্য আরামদায়ক পরিবেশ, উন্নতমানের খাবার, আধুনিক ইন্টেরিয়র, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ এবং উন্নত নিরাপত্তা ব্যবস্থাসহ সর্বোচ্চ সেবা নিশ্চিত করাই তাদের লক্ষ্য।

সংশ্লিষ্টরা আশা করছেন, আধুনিক সব সুযোগ-সুবিধা সমৃদ্ধ এই প্রতিষ্ঠানটি স্থানীয় অর্থনীতি, বাণিজ্য ও পর্যটন খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে।বকশীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘আপ্যায়ন সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট’-এর শুভ উদ্বোধন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালের বার্তী বাজারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আধুনিক সুবিধাসম্পন্ন “আপ্যায়ন সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট”-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) বিকেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে রেস্টুরেন্টটির উদ্বোধন করেন খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ হেলাল উদ্দিন খাঁন। তিনি ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধনের পর প্রতিষ্ঠানটির সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধুরপাড়া নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, আব্দুর সালাম মাস্টার, মো. বাচ্চু খাঁন, হেলাল উদ্দিন খাঁনের সহধর্মিণী বিউটি বেগম, আল আমিন খাঁনসহ এলাকার সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক (মালিক) দুলাল খাঁন। উদ্বোধন শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুল ইসলাম, যিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।

রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানান, গ্রাহকদের জন্য আরামদায়ক পরিবেশ, উন্নতমানের খাবার, আধুনিক ইন্টেরিয়র, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ এবং উন্নত নিরাপত্তা ব্যবস্থাসহ সর্বোচ্চ সেবা নিশ্চিত করাই তাদের লক্ষ্য।

সংশ্লিষ্টরা আশা করছেন, আধুনিক সব সুযোগ-সুবিধা সমৃদ্ধ এই প্রতিষ্ঠানটি স্থানীয় অর্থনীতি, বাণিজ্য ও পর্যটন খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে।

Advertisement