Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:31 am
জামালপুর

মাদারগঞ্জ থানার নতুন ওসি মো. সাইফুল্লাহ সাইফ

মাদারগঞ্জ থানার নতুন ওসি মো. সাইফুল্লাহ সাইফ

আব্দুর রহিম খান, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি ||

জামালপুরের মাদারগঞ্জ মডেল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. সাইফুল্লাহ সাইফ।

Advertisement

মঙ্গলবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

যোগদানের আগে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মডেল মসজিদে একটি কর্মসূচি শেষ করে থানার স্টাফ ও সেবা প্রার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

জানা গেছে, ২০০৭ সালের ২৪ সেপ্টেম্বর ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় সাব-ইন্সপেক্টর (এসআই) হিসেবে চাকরিতে যোগদান করেন তিনি। পরে ২০১৭ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি লাভ করেন।

জামালপুর জেলার ইসলামপুর থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন শেষে বদলিজনিত কারণে মাদারগঞ্জে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

শিক্ষাজীবনে তিনি বি.এস.এস (অনার্স), এম.এস.এস ও এল.এল.বি ডিগ্রি অর্জন করেছেন। তার বাড়ি ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলায়।

যোগদানের পর ওসি মো. সাইফুল্লাহ সাইফ মাদারগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, মাদক নির্মূল এবং অপরাধ দমনে উপজেলাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.