Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:09 pm
জামালপুর

জামালপুরে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

জামালপুরে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

জামালপুর শহর প্রতিনিধি-

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে বিশাল সমাবেশ ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

শুক্রবার বিকাল ৩টায় শহরের ফৌজদারি মোড়ে আয়োজিত এ অনুষ্ঠানে ঢাকা থেকে আগত কলবর শিল্পীগোষ্ঠী, পুষ্পকানন শিল্পীগোষ্ঠী, অর্নিবান শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন শিল্পী ইসলামী গান পরিবেশন করেন।

এ ছাড়াও স্থানীয় শিল্পীগোষ্ঠীর শিল্পীরাও মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ নাহিদ খান।

প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি ও জামালপুর-৫ (সদর) আসনের মনোনীত এমপি প্রার্থী আলহাজ মুফতি মোস্তফা কামাল।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যোগাযোগ ও মানব সম্পদ উন্নয়ন সম্পাদক ইউসুফ পিয়াস।

বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন জামালপুর জেলা শাখার সেক্রেটারি ও জামালপুর-২ (ইসলামপুর) আসনের মনোনীত এমপি প্রার্থী মাওলানা সুলতান মাহমুদ সিরাজী এবং ইসলামী আন্দোলন সৌদি আরব কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মাসুম মুশফিক।

বক্তারা বলেন, জুলাই-আগস্টে স্বৈরাচারকে হটিয়ে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, এটি হাতপাখার বাংলাদেশ।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.