বকশিগঞ্জ (জামালপুর) প্রতিনিধি-
আগামী জাতীয় সংসদ নির্বাচন লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া এবং ভোট চুরির নির্বাচন অনুষ্ঠিত হতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড সামিউল হক ফারুকী।
শুক্রবার বকশীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ড সামিউল হক ফারুকী বলেন, আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে এবং এ নির্বাচনের জন্য লেবেল প্লেয়িং ফিল্ডকে নিশ্চিত করতে হবে। বর্তমানে দেশে যে পরিবেশ বিরাজ করছে তাতে সুষ্ঠু নির্বাচনের জন্য লেবেল প্লেয়িং ফিল্ড নেই বলেই আমাদের কাছে মনে হয়।
বকশীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির শফিকুল্লাহ বিএসসির সভাপতিত্ত্বে উপজেলা সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আউয়ালের সঞ্চালনায় সদস্য রোকন সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য এবং দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নির্বাচনী আসনে জামায়াত ইসলামী মনোনীত সদস্য প্রার্থী মাওলানা এডভোকেট নাজমুল হোসেন সাঈদী, জামালপুর জেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা আব্দুস সাত্তার।
সদস্য রোকন সম্মেলনে বকশীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সর্বস্তরের সদস্য উপস্থিত ছিলেন।



