Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:30 pm
জামালপুর

দেওয়ানগঞ্জে জামায়াত নেতার অর্থায়নে সাঁকো নির্মাণ

দেওয়ানগঞ্জে জামায়াত নেতার অর্থায়নে সাঁকো নির্মাণ

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||

বাংলাদেশ জামায়াতে ইসলামী দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি ও হাতিভাঙ্গা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা কাজি আতিকুর রহমানের নিজস্ব অর্থায়নে সাপমারি গ্রামের পাকা রাস্তা সংলগ্ন কাঠারবিল টু বাশতলি রোর্ডে বাশেঁর সাঁকো নির্মাণ করেন।

Advertisement

গতকাল শুক্রবার সাঁকোটি উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের নেতা মিকাদুল ইসলাম সহ স্থানীয় জামায়াতের নেতা কর্মীরা।

প্রধান অতিথির কাজি আতিকুর রহমান বলেন, বহুকাল ধরে এ রাস্তাটি জরাজীর্ণ অবস্থায় ছিল,খালটিতে ১২ মাস পানি থাকায় ছাত্ররা ভিজে স্কুলে যাতায়াত করতো এবং রোগীদের প্রচুর ভোগান্তি পোহাতে হতো। আলহামদুলিল্লাহ অস্থায়ী সাঁকো নির্মাণ হওয়াতে ২ পারের মানুষের মুখে হাসি ফুটে উঠেছে।

তিনি আরো বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি যদি নির্বাচিত হতে পারি, এখানে একটি স্থায়ী ব্রিজ করে দিব এবং বাকি জীবন জনগণের সেবা করে কাটিয়ে দিব।

Advertisement