বকশিগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||
বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ১৫ আগস্ট (শুক্রবার) বিকালে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কারী, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকট মোকাম্মেল হক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুর ইসলাম তোতা, সাবেক যুগ্ম আহবায়ক মোতালেব সরকার, সাবেক যুগ্ম আহবায়ক আবদুল হামিদ, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ছানু সওদাগর,পৌর বিএনপির সাবেক সদস্য ভাটি সাইফুল, নিলাখিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজুর রহমান মমতাজ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ রহমত আলী প্রমুখ।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার প্রতীক। তার আপোসহীন নেত্রীত্বের কারণেই ১৬ বছরের ফ্যাসিস্ট হটাও আন্দোলন বেগবান হয়েছে। তিনি জাতিকে ঐক্যবদ্ধ করে সংগ্রাম চালিয়ে গেছেন। এই জাতি দেশনেত্রীকে সারাজীবন মনে রাখবেন।




