Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:58 pm
জামালপুর

ইসলামপুরে শিবিরের উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ইসলামপুরে শিবিরের উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুর জেলার ইসলামপুর উপজেলা শিবিরের উদ্যোগে ৩৬ জুলাই উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা, কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

Advertisement

মঙ্গলবার (২৬ আগস্ট) প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং ৩৬ জুলাই স্মরণে এ আয়োজন করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইসলামপুর উপজেলা শিবিরের সভাপতি মো. আরিফুল ইসলাম বলেন, “এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা ও চিন্তাশক্তিকে সমৃদ্ধ করে। এতে করে আমাদের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে নতুনভাবে ভাবার সুযোগ তৈরি হয়।”

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, “আমরা আমাদের মেধা ও দক্ষতা দিয়ে দেশের উন্নয়নে কাজ করব। শুধু মেধাবী হলেই চলবে না, আমাদের নৈতিক গুণেও নিজেদের গড়ে তুলতে হবে।” এ সময় তিনি এ ধরনের প্রতিযোগিতায় সবাইকে আরও বেশি সক্রিয় হওয়ার আহ্বান জানান।

শিবির সেক্রেটারি মো. এহসানুল বারি আম্মার তার বক্তব্যে বলেন, “নতুন কোনো ফ্যাসিবাদ যেন আমাদের ঘাড়ে চেপে বসতে না পারে, সে জন্য শিক্ষার্থী হিসেবে আমাদের সচেতন নাগরিকের ভূমিকা পালন করতে হবে এবং দেশ ও জাতির সেবায় নিজেদের নিয়োজিত রাখতে হবে।”

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, শিবিরের সাবেক নেতাকর্মীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Advertisement