Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:09 pm
জামালপুর

সরিষাবাড়ীতে প্যানেল চেয়ারম্যান উপেক্ষা করে প্রশাসক নিয়োগ: মহাদান ইউপিতে ক্ষোভ

সরিষাবাড়ীতে প্যানেল চেয়ারম্যান উপেক্ষা করে প্রশাসক নিয়োগ: মহাদান ইউপিতে ক্ষোভ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৮নং মহাদান ইউনিয়ন পরিষদে প্রস্তাবিত প্যানেল চেয়ারম্যান নিয়োগ না দিয়ে প্রশাসক নিয়োগ করায় ইউপি সদস্যদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে।

Advertisement

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহছেন উদ্দিনের নেতৃত্বে উপজেলা বিআরডিপি কর্মকর্তা সালাউদ্দিন সরকার প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন।

এ সময় ইউপি সচিবসহ মাত্র তিনজন সদস্য উপস্থিত ছিলেন।

এর আগে ইউনিয়নের ১১ জন সদস্য মাহবুবুর রহমানকে প্যানেল চেয়ারম্যান মনোনীত করে জেলা প্রশাসকের নিকট প্রস্তাব পাঠান। তবে সেই আবেদন প্রত্যাখ্যাত হওয়ায় অধিকাংশ সদস্য দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হননি।

ইউপি সদস্য চায়না বেগম অভিযোগ করেন, সর্বসম্মত সিদ্ধান্তকে উপেক্ষা করা হয়েছে।

সদস্য মাহবুবুর রহমান জানান, উপজেলার অন্যান্য ৫টি ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলেও মহাদান ইউনিয়নে তা করা হয়নি। এ ঘটনায় তিনি ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহছেন উদ্দিন বলেন, প্রশাসক যোগদানের সময় কেন ১০ জন সদস্য অনুপস্থিত ছিলেন, তা তদন্ত করা হবে।

এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও সমালোচনা দেখা দিয়েছে।

Advertisement