Skip to content
প্রকাশ- November 2, 2026 , 22:05 pm
জামালপুর

বাট্টাজোড় কামিল মাদ্রাসায় ঈদে-মিলাদুন্নবী পালিত

বাট্টাজোড় কামিল মাদ্রাসায় ঈদে-মিলাদুন্নবী পালিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বাট্টাজোড় কেরামতিয়া রিয়াজুল ইসলাম কামিল মাদ্রাসাতে ঈদে-মিলাদুন্নবী উপলক্ষে এক মনোমুগ্ধকর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

রবিবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

পুরো আয়োজনজুড়ে ছিল ধর্মীয় ভাবগম্ভীরতা, শিক্ষনীয় বার্তা ও শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ মাওলানা আদেল ইবনে আউয়াল (আরমান)।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলহাজ মাওলানা সুলতান মাহমুদ খসরু।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, মাওলানা শরিফুল ইসলাম বেলালী, মুফতি ওয়াজ কুরুনি, মাওলানা নুরুজ্জামান, প্রভাষক শফিকুল ইসলাম, মাওলানা নেছার উদ্দিন, সহকারী শিক্ষক আব্দুল করিম, আব্দুল হালিম, আবু সাঈদ, এবং জাহাঙ্গীর আলমসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে পবিত্র বারোই রবিউল আউয়াল এর গুরুত্ব, রাসূলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ, তাঁর প্রবর্তিত মানবিক মূল্যবোধ এবং ইসলামের আলোকিত দিকনির্দেশনার উপর গুরুত্বারোপ করেন।

তারা বলেন,“রাসুল (সা.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য রহমত তাঁর আদর্শ অনুসরণ করলেই সমাজে শান্তি, ন্যায় ও মানবতা প্রতিষ্ঠা সম্ভব।”

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয় বিভিন্ন ইসলামিক প্রতিযোগিতায়— হামদ-নাত, কিরাত, ইসলামী বক্তৃতা, কুইজ ইত্যাদি। প্রতিটি বিভাগেই শিক্ষার্থীদের অসাধারণ পারফরম্যান্সে অনুষ্ঠানটি হয়ে ওঠে উজ্জ্বল ও প্রাণবন্ত। বিপুল সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে মাদ্রাসা প্রাঙ্গণটি পরিণত হয় এক উৎসবমুখর মিলনমেলায়

আলোচনা সভা ও প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের সক্রিয় উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি এক আনন্দঘন ও শিক্ষণীয় পরিবেশে পরিণত হয়।

এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের মানসিক ও আত্মিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মহানবী (সা.)-এর শিক্ষা ও আদর্শই আমাদের সমাজ গঠনের মূল চাবিকাঠি—এটাই ছিল এই অনুষ্ঠানের মূল বার্তা।

Advertisement