মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||
আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস-২০২৫ উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জে চিত্রাঙ্কন, সাবলীল পঠন, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ খরকা হলরুমে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) আয়োজনে, সেভ দ্য চিলড্রেন-এর কারিগরি সহযোগিতায় এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের পৃষ্ঠপোষকতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ।
সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নূরুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার দুলাল উদ্দিন, চর গোজামানিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী, চরপাকেরদহ ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাদিউজ্জামান ও অভিভাবক মরিয়ম।
প্রোগ্রাম পরিচালনা করেন ইএসডিও প্রকল্প সমন্বয়ক আবুজ্জোহা এবং সেভ দ্য চিলড্রেন-এর প্রতিনিধি রুবায়ি রায়হান।
গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন সমন্বয়ক সাইদুল ইসলাম।
প্রতিযোগিতায় চিত্রাঙ্কনে প্রথম স্থান অর্জন করে গাবের গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তন্নী, উপস্থিত বক্তৃতায় প্রথম হয় চর গোলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোনালিসা এবং সাবলীল পঠন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে চর গোলাবাড়ী নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রবিন।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়।




