স্টাফ রিপোর্টার, হৃদয় আহম্মেদ||
জামালপুরের ইসলামপুরে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় দূর্জয় সাব্বির (২২) নামে এক প্রতারককে আটক করেছে স্থানীয় জনতা।
রোববার (২৪ আগস্ট) রাতে উপজেলার গোয়ালেরচর চৌরাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
আটক সাব্বির মোহাম্মদপুর বালুচর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে এবং নর্দান ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র।
ইসলামপুর থানার ওসি আ স ম আতিকুর রহমান জানান, ভুয়া ডিবি পরিচয়ে এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে চাঁদা আদায়ের সময় স্থানীয়রা সাব্বিরকে ধরে পুলিশে সোপর্দ করে।
তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।




