মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||
জামালপুরের মাদারগঞ্জে পানিতে ডুবে এক বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ১১টার দিকে উপজেলার জোড়খালী ইউনিয়নের চরগোলাবাড়ী নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম ইমাম উদ্দিন (১)। সে উপজেলার ওই এলাকার শাকিল উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুর মা–বাবা খাবার খাচ্ছিলেন। এ সময় খেলতে খেলতে বাড়ির পাশের নালায় পড়ে যায় ইমাম উদ্দিন। মুহূর্তের মধ্যেই পানিতে ডুবে তার মৃত্যু হয়।
শিশুর এমন মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




