মোহাম্মদ গোলাম মোস্তফা
জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী নতুন গ্রাম কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী বকশীগঞ্জ পৌর শাখার আমীর মাওলানা আব্দুল মতিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমানুষের নেতা, দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট মাওলানা নাজমুল হক সাঈদি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বকশীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আওয়াল আরমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জামালপুর জেলা সেক্রেটারি এডভোকেট ইলিয়াস হোসাইন, উপজেলা সেক্রেটারি আলহাজ রাসেল মাহমুদ ও বাট্টাজোড় কে.আর.আই কামিল মাদ্রাসার সাবেক সহকারী শিক্ষক আব্দুল ওহাব প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা কোরআন ও হাদিসের আলোকে ভোটাধিকার, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও ইসলামী আদর্শে জনসেবার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
তারা বলেন, জনগণের প্রকৃত অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পরিশেষে পৌর আমীর মাওলানা আব্দুল মতিন আনুষ্ঠানিকভাবে গ্রাম কমিটি ঘোষণা করেন।




