Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:02 pm
জামালপুর

সরিষাবাড়ীতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি||

জামালপুরে সরিষাবাড়ীতে চর ধারাটা যুব সমাজের উদ্যোগে গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ডিঙ্গি নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

শুক্রবার (২৯ আগস্ট) বিকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর ধানাটা (পশ্চিমপাড়া) বরইতলা এলাকার সুবর্ণাখালী নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন এ প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন।

পরে পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি এড. মোঃ আব্দুল আওয়াল, উপজেলা বিএনপির সদস্য রুহুল আমিন সেলিম, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক আল আমিন মিলু, উপজেলা জামায়াতের আমীর ইঞ্জি. মাসুদুর রহমান দুলাল, পৌর বিএনপি’র তথ্য, গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সেলিম রেজা, পৌর ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, আরামবাজার বাজার বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম রঞ্জু, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম ঝরু, আদর্শ শিক্ষক ফেডারেশনের সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি অধ্যাপক শামীম হোসাইন সোহেল প্রমুখ।

প্রতিযোগিতার ধারাভাষ্যে ছিলেন শহীদ ক্যাডেট স্কুলের পরিচালক ইসমাইল হোসেন।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ‘দাদা নাতি’র দল, বাঘমারা এবং রানার্সআপ হয় ‘মরহুম ফজর আলী শেখ’-এর দল, ধানাটা।

এ সময় বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি দেখা যায়।

প্রতিযোগিতার ব্যবস্থাপক ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতেই এই উদ্যোগ। চর ধানাটা যুব সমাজ নিজস্ব ব্যবস্থাপনায় সফলভাবে নৌকাবাইচ সমাপ্ত করেছে।

সমাজকে মাদকসহ অসামাজিক কার্যক্রম থেকে দূরে রাখতে ভবিষ্যতেও এ ধরনের সুস্থ বিনোদনের আয়োজন অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Advertisement