Skip to content
প্রকাশ- November 2, 2026 , 21:01 pm
জামালপুর

মাদারগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ নেতা কারাগারে

মাদারগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ নেতা কারাগারে

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||

জামালপুরের মাদারগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার হওয়া বালিজুড়ী ইউনিয়ন (নিষিদ্ধ) ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমান (২৬) কে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার দুপুর ২টায় মাদারগঞ্জ মডেল থানা পুলিশ তাকে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

ওবায়দুর রহমান উপজেলার বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া গ্রামের আঃ ছালামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ৪নং বালিজুড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

থানা সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৬/৮/৯/১০/১১/১২ ধারায় মামলা (নং-০৩, তারিখ: ০৪/০১/২০২৫) দায়ের করা হয়েছে।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, “সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার ছাত্রলীগ নেতা ওবায়দুর রহমানকে আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়েছে।”

Advertisement