Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:11 pm
জামালপুর

জামালপুরে আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মেলন

জামালপুরে আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মেলন

আতিক বিশেষ প্রতিনিধি||

“শিক্ষকগণ হলেন আদর্শ মানুষ গড়ার সুনিপুণ কারিগর”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, জামালপুর শহর শাখার বর্ণাঢ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বুধবার বিকেলে জামালপুর শহরের সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন শহর শাখার সভাপতি অধ্যাপক মু. জিল্লুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক অধ্যাপক জগলুল পাশা।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার।

বিশেষ অতিথির বক্তব্য দেন এডভোকেট আব্দুল আউয়াল, সিনিয়র সহ-সভাপতি, জামালপুর বার এসোসিয়েশন এবং অবসরপ্রাপ্ত অধ্যাপক এ বি এম জুলফিকার আলী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা সভাপতি অধ্যক্ষ সুলতান মাহমুদ খান।

এ ছাড়া সম্মেলনে বিভিন্ন কলেজ, মাধ্যমিক, প্রাথমিক, মাদ্রাসা ও কারিগরি পর্যায়ের শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।

সম্মেলনে শহর শাখার নতুন কমিটি গঠন করা হয়। সভাপতি মনোনীত হন অধ্যাপক মু. জিল্লুর রহমান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক জগলুল পাশা।

এ ছাড়াও সাতটি শিক্ষক পরিষদের পৃথক কমিটি গঠিত হয়।

নবগঠিত কমিটিগুলোর মধ্যে উল্লেখযোগ্যরা হলেন-

কলেজ শিক্ষক পরিষদ: সভাপতি অধ্যাপক মোঃ জামাল উদ্দিন, সম্পাদক অধ্যাপক মোঃ মমিনুর রহমান।

মাদ্রাসা শিক্ষক পরিষদ: সভাপতি অধ্যাপক মাওলানা মাহমুল্লাহ, সম্পাদক মাওলানা মুহাম্মদ আলী আকবর।

মাধ্যমিক শিক্ষক পরিষদ: সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস, সম্পাদক মাওলানা নূরুন্নবী।

প্রাথমিক শিক্ষক পরিষদ: সভাপতি মোঃ কামরুজ্জামান করিম, সম্পাদক মো. গোলাম মোস্তফা।

কিন্ডারগার্টেন শিক্ষক পরিষদ: সভাপতি মোঃ মাহবুবুর রহমান রাজু, সম্পাদক মো। আলাল উদ্দিন।

কারিগরি শিক্ষক পরিষদ: সভাপতি মোঃ আবু সাঈম রাজন, সম্পাদক মো. শহীদুল ইসলাম।

ইবতেদায়ি শিক্ষক পরিষদ: সভাপতি মাওলানা মোঃ মাহবুবুর রহমান, সম্পাদক মাওলানা সাদিকুর রহমান সাদ্দাম।

সম্মেলনের মূল আলোচ্য বিষয় ছিল- শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ,সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানকে পর্যায়ক্রমে জাতীয়করণ,শতভাগ উৎসব ভাতা প্রদান,ন্যায্য বাড়িভাড়া নির্ধারণ,নৈতিকতা উন্নয়নমূলক কল্যাণমুখী কারিকুলাম প্রণয়ন।

শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে সম্মেলন শেষ হয়।

একইসাথে, এসব দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানান শিক্ষক নেতারা।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.