Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:23 pm
জামালপুর

জুলাই ঘোষণাপত্র ও গণহত্যার বিচার দাবিতে সরিষাবাড়ীতে মানববন্ধন

জুলাই ঘোষণাপত্র ও গণহত্যার বিচার দাবিতে সরিষাবাড়ীতে মানববন্ধন

কবীর আহমেদ, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি||

“জুলাই ঘোষণা পত্র, মৌলিক সংস্কার বাস্তবায়ন, জুলাই সনদ এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে” জামালপুরের সরিষাবাড়ীতে  মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে জাতীয় নাগরিক পার্টি (NCP) সরিষাবাড়ী উপজেলা শাখা’র উদ্যোগে ওয়েলফেয়ার ট্র্যাস্ট এলাকায় তারাকান্দি-সরিষাবাড়ী প্রধান সড়কে এ কর্মসূচি পালন করেন তারা।

উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী সুমন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী আনোয়ারুল কবির, ফরহাদ আলী ও রবিউল আলম।

সভায় আরও উপস্থিত ছিলেন সদস্য রফিকুল ইসলাম, খোরশেদ আলমসহ ঘোষিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, “দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোতে মৌলিক সংস্কার ছাড়া গণতান্ত্রিক নির্বাচন সম্ভব নয়। তাই দৃশ্যমান সংস্কার ও ন্যায়বিচারের পরই নির্বাচন হতে পারে।”

এ ছাড়া সরকারকে আসন্ন জুলাই মাসের মধ্যে ‘জুলাই সনদ’ ঘোষণার দাবি জানান তারা।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.