Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:01 am
জামালপুর

মাদারগঞ্জে ট্রলি-বাইসাইকেল সংঘর্ষে কিশোরের পা বিচ্ছিন্ন

মাদারগঞ্জে ট্রলি-বাইসাইকেল সংঘর্ষে কিশোরের পা বিচ্ছিন্ন

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||

জামালপুরের মাদারগঞ্জে ইটবোঝাই একটি ট্রলি ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাইম (১৮) নামে এক কিশোরের হাঁটু থেকে পা বিচ্ছিন্ন হয়েছে। একই ঘটনায় ট্রলির সহকারী (হেলপার) জাকিরুল ইসলাম (৩২) অন্ডকোষ ফেটে গুরুতর আহত হয়েছেন।

Advertisement

বুধবার (৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের বালিজুড়ী বাজার-তেঘরিয়া সড়কের কালারবাড়ী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহত নাইম গুনারীতলা ইউনিয়নের বাকুরচর এলাকার রাঙা মিয়ার ছেলে এবং আহত জাকিরুল ইসলাম বালিজুড়ী ইউনিয়নের মির্জাপুর গ্রামের হবি মণ্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বালিজুড়ী বাজার থেকে দ্রুতগতিতে আসা একটি ইটবোঝাই ট্রলি কালারবাড়ী মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাইসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাইমের বাম পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং জাকিরুল গুরুতর আহত হন। ঘটনার পর ট্রলিচালক পালিয়ে যায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

মাদারগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) কমল সরকার বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রলিটি জব্দ করেছে। এ ঘটনায় একজন কিশোর পা হারিয়েছে এবং অপরজন গুরুতরভাবে আহত হয়েছেন।”

Advertisement

Leave a Comment

Your email address will not be published.