Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:02 pm
জামালপুর

মেলান্দহে শ্রমিক দলের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মেলান্দহে শ্রমিক দলের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

সাজ্জাদ হোসাইন শাহীন, জামালপুর প্রতিনিধি :

জামালপুরের মেলান্দহে উপজেলা ও পৌর শ্রমিকদলের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১লা মে বেলা ১১টার সময় উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় থেকে র‍্যালি বের হয়ে পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুঞ্জুরুল কবীর মঞ্জু,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার,সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রহিম, সাবেক সদস্য সচিব নুরুল আলম সিদ্দিকী প্রমুখ। সভাপতিত্ব করেন পৌর শ্রমিকদলের সাধারন সম্পাদক সোলাইমান ।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা মহান মে দিবসের তাৎপর্য উল্লেখ করে বক্তব্য রাখেন। শ্রমিক-মালিক এক হয়ে একটি নতুন দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

Advertisement

Advertisement

Leave a Comment

Your email address will not be published.