আব্দুর রহিম খান, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||
‘দুনিয়ার মজদুর এক হও লড়াই করো’ এ স্লোগানে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে আন্তর্জাতিক মহান মে দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) বেলা ১১টায় উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রাঙ্গণ থেকে বালিজুড়ী বাজারের প্রধান প্রধান সড়কে বর্ণাঢ্য র্যালি শেষে সিএনজি স্টেশনে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।
মাদারগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার জাহিদ মাখনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খাদেমুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু, মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আব্দুল গফুর, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, মাদারগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, মাদারগঞ্জ পৌর শ্রমিক দলের সভাপতি বজলু সরকার প্রমূখ।
এ সময় মাদারগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ হাসান অভি ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক নান্নু মিয়া সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




